জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ হাজার ৭০০ টাকাসহ মুরসালিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মুরসালিন পৌরসভার মেষেরচর এলাকার মুস্তাকিন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জামালপুরের পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি-২ পুলিশের একটি দল বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা মোড়সংলগ্ন সড়কে অভিযান চালায়। এ সময় মুরসালিনকে তল্লাশি করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার ৪০০ টাকা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মুরসালিনকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।
এই বাংলা/এমএস