সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ হলেও নেতৃত্বের অদক্ষতা ও দুর্নীতিতে সফলতা আসছে না: চাকসু ভিপি রনি

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হলেও নেতৃত্বের অদক্ষতা ও দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত সফলতা আসছে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি।

সোমবার সকালে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জেলা ছাত্রশিবির আয়োজিত এ অনুষ্ঠানে ৩৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামসহ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, দক্ষতা ও দেশ গঠনের কাজে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর