শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ জিপিএ-৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের সিংড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহমুদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সাঈদ রনি, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পৌর মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সভাপতি মীর কুতুবুল আলম, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহহার সিদ্দিক কামরুল, রামানন্দ খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তোহা শেখ ও মিজানুর রহমান।

অনুষ্ঠানে স্থানীয় ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সংবর্ধিত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর