নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে এ খবর ছড়িয়ে পড়ার পর ডোমার-ডিমলা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে থেকে তিনি শ্রমিক ও কর্মজীবী মানুষের অধিকার ও কল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি ডোমার-ডিমলা এলাকার উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
এদিকে, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ডোমার-ডিমলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
এই বাংলা/এমএস