মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

ভোলাহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সন্ন্যাসীতলা-মেডিকেল মোড় এলাকায় উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদক আলহাজ্ব মো. আমিনুল ইসলাম আমিন।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন সানির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন পানু মিঞা, মো. আব্দুল কাদের, কন্ট্রাক্টর মো. আলাউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মুনসুর আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

পরে প্রধান অতিথি আলহাজ্ব মো. আমিনুল ইসলাম আমিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে প্রধান অতিথি উপজেলা বিএনপি কার্যালয় মাঠ ও মোহবুল্লাহ মহাবিদ্যালয় প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর