শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

মিরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি রাজিব ও সম্পাদক মোহন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অনির্বাণ চৌধুরী রাজিবকে সভাপতি এবং মোহন দে-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার মিঠাছরা মহামায়া মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। এ ছাড়া মিরসরাই বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বিপুল কান্তি দত্ত, অলোক মহাজন ও সুভাষ সরকার, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ এবং মিরসরাই উপজেলা ক্রীড়া কমিটির সদস্য সচিব নাইম সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মিরসরাই উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপ কমিটির প্রতিনিধি এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, যারা একসময় বলেছিল তারা ক্ষমতায় না থাকলে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ভারতে চলে যেতে হবে, তারাই পরবর্তীতে ভারতে পালিয়ে গেছে। হিন্দু সম্প্রদায়ের মানুষকে দেশ ছাড়তে হয়নি—এ ঘটনা থেকেই তাদের বক্তব্যের অসত্যতা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর