শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

আন্তর্জাতিক যুব দিবসে ScriptySphere-এর উদ্যোগে ‘Youth Day 2026’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তরুণদের নেতৃত্ব, সৃজনশীলতা, সম্ভাবনা ও সামাজিক অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে ScriptySphere-এর উদ্যোগে ‘Youth Day 2026’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার তরুণরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে তরুণদের পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়, নেতৃত্বের সক্ষমতা বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা, মতবিনিময় ও অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Cha Bondhu-এর CEO ও Founder ফজলে রাব্বি। তিনি তরুণদের সম্ভাবনা, দায়িত্বশীল নাগরিকত্ব এবং সামাজিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা নিয়ে বক্তব্য দেন।

‘Youth Day 2026’-এর সার্বিক সমন্বয় ও বাস্তবায়নে আহ্বায়কের দায়িত্ব পালন করেন শাহরীন সুপর্না আপন। সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাউদা রাহনুমা ও আয়েশা মাহজাবিন অনন্যা। আয়োজক দলের সমন্বিত প্রচেষ্টা ও সদস্যদের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণকারী সদস্যদের জন্য ScriptySphere-এর পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান। সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সদস্যদের সময়, শ্রম ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে এসব উপহার দেওয়া হয়।

আয়োজকরা জানান, ‘Youth Day 2026’-এর মাধ্যমে তরুণদের মতামত, সৃজনশীলতা ও সম্ভাবনাকে সামনে আনার পাশাপাশি নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে তাঁদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরির চেষ্টা করা হয়েছে।

ভবিষ্যতেও তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে ScriptySphere।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর