রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

দৌলতপুরে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে মাদক নির্মূল, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার ৩৬ নম্বর সমেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঈদগাহ মাঠ প্রাঙ্গণে সমেতপুর গ্রামবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সমেতপুর গ্রামের মো. বাবুল সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। বিশেষ বক্তা ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, উপজেলা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. লোকমান হোসেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ফেরদৌস রহমান, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নোমানী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, মহিলা দলের সভাপতি মমতাজ বেগম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব হাসান এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ূন কবির (এলিট)।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে অভিভাবক ও সচেতন নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কোনো অপরাধী বা চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। একটি সুন্দর, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমেতপুর গ্রামের কয়েকশ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর