দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা এবং হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেরুবা পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. লোকমান হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান খান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ৯ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন— মো. নাজমুল হোসেন, মো. আসাদুল্লাহ, মো. আল মামুন, মো. দেলোয়ার, মো. তামিম ইসলাম, মো. রফিকুল ইসলাম, রাজিবুল হাসান, হারুন শেখ ও মো. ওমর ফারুক।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এসময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস ও গণতান্ত্রিক মূল্যবোধ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া সরকারি উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
এই বাংলা/এমএস
টপিক