উলিপুরে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বাজারে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে একটি দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মৎস্য অধিদপ্তরের একটি দল অংশ নেয়। অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা, অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও বিক্রয় বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় সংশ্লিষ্ট দোকানদারকে ভবিষ্যতে অবৈধ কারেন্ট জাল বিক্রি, সংরক্ষণ বা বাজারজাত না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here