সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে জেবি স্কুলে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি রোধে সচেতনতামূলক নাটক প্রদর্শন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
ছবি : এই বাংলা প্রতিনিধি

মিরসরাই প্রতিনিধি :

মিরসরাইয়ে জে.বি শিশু কানন ও জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক নাটক ‘মোবাইল’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রবিবার (২৬ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়–য়ার পরিচালনায় নাটকে অভিনয় করেন শিক্ষার্থী তিথি, নূরজাহান, আবরার, ওয়াসিম, রওনক ও আরাধ্যা।

নাটকে তুলে ধরা হয়-অতিরিক্ত মোবাইল ব্যবহারে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ হারানো, পরিবারের সঙ্গে দূরত্ব সৃষ্টি, চোখ ও মস্তিষ্কে নেতিবাচক প্রভাব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট ও পর্ণগ্রাফীর মতো সমস্যা। নাটকের সংলাপে বলা হয়, “মোবাইল যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে তা আশীর্বাদ; কিন্তু অপব্যবহারে তা অভিশাপে পরিণত হয়।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার। তিনি বলেন, “বর্তমান প্রজন্ম প্রযুক্তিনির্ভর কিন্তু প্রযুক্তির সঠিক ব্যবহার না জানলে তা ভবিষ্যতের জন্য ভয়াবহ হতে পারে। অভিভাবকদেরও সন্তানদের মোবাইল ব্যবহারে নজর রাখা প্রয়োজন।”

শিক্ষার্থী নূরজাহান মমতাজ ও তিথি ভৌমিক সঞ্চালনায় অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন শিক্ষক টুইংকেল বড়–য়া, পল্লব বড়–য়া ও সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন শিক্ষক আনোয়ার হোসেন, ফজলুল কাদের, দিপেন বিশ্বাস, মাকসুদ আহমেদ সুমন, নাজমুল হাসান শাওন, মো. হানিফ, লুৎফুর নাহার, খতিজা আক্তার, শিপ্রা ভৌমিক, বিপ্লব দেবনাথ ও শিরিনা আক্তার প্রমুখ।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর