নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া চৌধুরী আটক

0
120
গ্রেফতার নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গত ২৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এহিয়া চৌধুরী সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি ও তার ছেলে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। প্রায় দেড় বছর পর র‍্যাব সদস্যরা তাকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, র‍্যাব-৪ তাকে ঢাকার মিরপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে নাটোরে এনে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও জানান, ২০২৪ সালে সংঘটিত জুলাই যোদ্ধা রবিন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

এদিকে, নাটোরে এক আইনজীবীর মৃত্যুর কারণে বুধবার আদালত না বসায় মামলার কোনো শুনানি হয়নি। বাদী বা বিবাদী পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

আদালতে তোলার সময় এহিয়া চৌধুরী বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন বলে জানা গেছে। পরে পুলিশ তাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here