নাসিরনগরে বিয়ে বাড়ির দাওয়াতকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, হামলা-অগ্নিসংযোগে উত্তেজনা

0
151
নাসিরনগরে সংঘর্ষ পরবর্তী, চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমণ্ডল পূর্বপাড়া ৮ নম্বর ওয়ার্ডের ছাতিকামলা পাড়ায় বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পর ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে ধরমন্ডল এলাকায় সাবেক ইউপি সদস্য জিতু মিয়া মেম্বার ও রমজান মিয়ার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত জিতু মিয়া মেম্বারকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। একই ঘটনায় আহত খলিল মিয়া (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে মারা যান।

খলিল মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গোষ্ঠীর লোকজন ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ কুতুবউদ্দিনের বাড়িতে হামলা চালায়। হামলায় শাহীন মিয়া, আমির আলী, শিশু মিয়া, অলিল মিয়া, শাহ-আলম, ছোট্ট মিয়া ও নশাই মিয়ার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও বড় ধরনের অগ্নিসংযোগ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ঘটনায় বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা বসতঘরে আগুন দিয়ে নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করেছে।

নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, জিতু মেম্বার হত্যা মামলার অন্যতম আসামি সুবারককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মহিলা মেম্বার রাহেলা (৪৫) ও তার মেয়ে লাইজু বেগম (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। পৃথক হত্যা ও অগ্নিসংযোগের মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here