নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক যাত্রীবাহী বাসের চালককে ২,৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী–ফেনী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট ফিলিং স্টেশনের সামনে বাঁধন প্লাস বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. শিপন (৩১), সদর উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব চাকলা গ্রামের সিকান্দার কারীর ছেলে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, বাস চালানোর আড়ালে পরিবহন শ্রমিকদের একটি চক্র চট্টগ্রাম থেকে নোয়াখালীতে ইয়াবা নিয়ে আসা ও বিক্রি করে আসছিল। অভিযানকালে আসামির কাছ থেকে ২,৪৭০ পিস ইয়াবা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

