নাটোরে ভেজাল গুড় ও অবৈধ আখ মাড়াইয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

0
158
নাটোরের লালপুরে অবৈধভাবে আঁখ মারাই-ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে অবৈধভাবে আখ মাড়াই ও ভেজাল গুড় উৎপাদনের বিরুদ্ধে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে উপজেলার আব্দুলপুর ও নাগদাহ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে জামাল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ৩০ টিন ভেজাল গুড়, হাইড্রোজ, ফিটকিরি, চিনি এবং ভারত থেকে আমদানীকৃত গোখাদ্যসহ আখ মাড়াই কলের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম হোসেন অভিযান পরিচালনা করেন। তিনি জানান, জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম কৃষি আশরাফ হোসেন, জিএম প্রশাসন আনিসুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here