পাবনা প্রতিনিধি :
পাবনার সুজানগরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার সকালে সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, সুজানগর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও আলাউদ্দিন, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, অধ্যক্ষ নাদের হোসেন, গণঅধিকার পরিষদের নেতা এম এ আশরাফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন এবং জুলাই যোদ্ধা মাসুম হোসেন।
এ সময় বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইমাম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

