
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি পিরোজপুর জেলার যুগ্ন সমন্বয়কারী আল আমিন খান, মাহবুবুল আলম নাইম, সদস্য এডভোকেট সাখাওয়াত হোসেন, কামাল হোসেনসহ এনসিপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা, ওসমান হাদির উপর হামলাকারী ঘাতকদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান। পাশাপাশি তারা সকল জুলাই যোদ্ধার নিরাপত্তা জোরদারের দাবী জানান। উপস্থিত সকলে ওসমান হাদির দ্রুত সুস্থ্যতা কামনা করেন।
দোয়া মাহফিল শেষে ওসমান হাদীর সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন, এনসিপি জেলা কমিটির সদস্য মাওলানা কামাল হোসেন।
এই বাংলা/এমএস
টপিক
