নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মোরছালিন হোসেন (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার খেতুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহত মোরছালিন হোসেন উপজেলার মধ্য কালিকাপুর বালাপাড়া গ্রামের বাসিন্দা এবং টন্না মামুদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি এক যাত্রী নিয়ে টেংগনমারীর দিকে যাচ্ছিলেন। ওই সময় খেতুর বাজার এলাকায় কৃষকেরা রাস্তার ওপর দিয়ে পানির পাইপ বসিয়ে আলু ক্ষেতে সেচ দিচ্ছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল পাইপের ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষের ফলে ভ্যানচালক সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

