শিবগঞ্জে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

0
245
বগুড়ার শিবগঞ্জে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের আয়োজনে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা–২০২৪-এ মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদ প্রদান / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

বগুড়ার শিবগঞ্জে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের আয়োজনে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা–২০২৪-এ মেধাতালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক শাহিনুর ইসলাম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানের প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. জাহাঙ্গীর আলম মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। তিনি বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী, ৪০ জন দক্ষ শিক্ষক ও অনুকূল শিক্ষাবান্ধব পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রগতি কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষক মেকাঈল মীর, অসিম রহমান, স্বপন কুমার, ফিরোজ আহম্মেদ, ইকরামুল, ইমরান, আব্দুল্লাহ আল মামুন, শরিফুল, হান্নান খান, উজ্জল, উম্মে সালমা, মিসতারা, সখি রানী, সুমাইয়া, উম্মে হানীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির ১ম থেকে ৮ম শ্রেণির ট্যালেন্টপুলে ৩৪ জন এবং সাধারণ গ্রেডে ৫৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করায় তাদের এ সংবর্ধনা প্রদান করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here