চরভদ্রাসনে নতুন ওসিকে বরণে অফিসার ক্লাবের ফুলেল শুভেচ্ছা

0
157

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন থানায় সদ্য যোগদান করা নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে চরভদ্রাসন অফিসার ক্লাব। মঙ্গলবার দুপুর ১টায় চরভদ্রাসন থানা প্রাঙ্গণে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা ও পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনজুর সামাদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, বিআরডিবির কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেফাতুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হোসেন, ভেটেরিনারি সার্জন রবিউল ও আবু হানিফ সিদ্দিক, উপজেলা সমবায় কর্মকর্তা ইয়াকুব আলী, একাডেমিক সুপারভাইজার ইয়াহিয়া মাহমুদ এবং আনসার ভিডিপি কর্মকর্তা সোনালী আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় নতুন ওসি মোঃ আনোয়ার হোসেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা ও অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here