পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৩

0
185
সড়ক দুর্ঘটনায় আহত বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস / ছবি - এই বাংলা

পাবনা প্রতিনিধি :

পাবনায় বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা ৫ আসনের ধানের শীষের প্রার্থী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শামছুর রহমান শিমুল বিশ্বাস হাতে ও পায়ে আঘাত পেয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সবচেয়ে গুরুতর জখম হয়েছে শিমুল বিশ্বাসের সহকারী ও বেগম খালেদা জিয়ার সাবেক সিএসএফ সদস্য এনামুল হক (চোখে-মুখে জখম), বেড়া উপজেলা বিএনপি নেতা রইস বিশ্বাস ও শিমুল বিশ্বাসের গাড়ি চালক।

পাবনার সুজানগর উপজেলায় সুজানগর বিএনপির তারুণ্যের সমাবেশ অনুষ্ঠান থেকে ফেরার পথে পাবনা একদন্ত সড়কে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়।

দ্রুত ঘটনাস্থল থেকে এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস সহ বাকিদেরকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here