পিরোজপুরে শান্তি শৃঙ্খলা ও সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান

0
149
পিরোজপুরে যুবসমাজকে সম্পৃক্ত করে শান্তি-শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :


শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি—এই চার বিষয়কে সামনে রেখে পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে একটি জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন, একটি সুস্থ, সুন্দর ও স্থিতিশীল সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। তিনি বলেন, সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তরুণদের অংশগ্রহণ অপরিহার্য। সঠিক দিকনির্দেশনা পেলে যুবকরাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল কবির। পুলিশ সুপার বলেন, অপরাধ দমন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে তরুণদের সচেতনতা ও দায়িত্ববোধ অত্যন্ত প্রয়োজন। তিনি যুবকদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুর-এর উপপরিচালক মোঃ আবদুল হাই মল্লিক। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তরুণরা দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হতে পারবে, যা দেশের উন্নয়নেও বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক তরুণ-তরুণী, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। বক্তারা বলেন, নিয়মিত এ ধরনের সচেতনতামূলক আয়োজন তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে এবং সমাজ পরিবর্তনে তারা নেতৃত্ব দিতে পারবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here