লালপুরে জুট মিলে ডাকাতি, কোটি টাকার কাছাকাছি ক্ষতির দাবি

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের লালপুর উপজেলায় একটি জুট মিলে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। মিল কর্তৃপক্ষের দাবি, ডাকাতরা নগদ ও মালামালসহ প্রায় ৭০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে।

শনিবার (৩০ মে) গভীর রাতে উপজেলার এবি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

জুট মিলের মালিক সাজিদ মল্লিক জানান, একদল সশস্ত্র দুর্বৃত্ত মিলে প্রবেশ করে কর্মচারীদের জিম্মি করে ফেলে। পরে তাদের বেঁধে রেখে একটি ট্রাকে করে মিলের বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ ঘটনায় তার প্রতিষ্ঠানের প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here