নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩১ মে) দুপুরে উপজেলার পুন্ডরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, পুন্ডরী গ্রামের একটি তিন ফসলি কৃষিজমিতে অনুমোদন ছাড়াই পুকুর খনন করা হচ্ছিল। এ ঘটনায় মো. আরিফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম জানান, কৃষিজমি সংরক্ষণ এবং অবৈধভাবে পুকুর খনন রোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
এই বাংলা/এমএস
টপিক

