‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ প্রতিপাদ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেন, ন্যায়, সাম্য ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘আমরা বাংলাদেশি’-এর সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতাই ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পূর্বশর্ত। একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব রাশেদ খান এবং লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সুধীজন এবং সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।