শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

নবীনগরে বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া ০৫ আসনে ফর্ম জমা দিলেন এড. এম এ মান্নান / ছবি - এই বাংলা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট আব্দুল মান্নান।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মনোনয়ন দাখিলের শেষ দিন হওয়ায় উপজেলা কার্যালয় চত্বরে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকা নির্বাচনী আমেজে মুখরিত হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালেহউদ্দিন ভূঁইয়া শিশির, ঢাকা দক্ষিণ কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজিব ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস কে হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মাইনউদ্দিন আহাম্মেদ মঈন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও মো. দেলোয়ার হোসেন সোহেলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ ইদ্রিস, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, ছাত্র বিষয়ক সম্পাদক তন্ময় আল নিলয়, সিনিয়র সহ-সভাপতি মো. হাসিবুল হাদিস শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার ও এস কে সাইফুল ইসলাম, নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কবি অনন্ত হিরাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার জানান।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর