মিরসরাইয়ে ইলেকট্রিশিয়ানদের সঙ্গে এমইপি গ্রুপের মতবিনিময় সভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

ইলেকট্রনিক পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে ইলেকট্রিশিয়ানদের সঙ্গে মতবিনিময় সভা করেছে এমইপি গ্রুপ।

বৃহস্পতিবার (২১ মে) জোরারগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। এতে মিরসরাই উপজেলার প্রায় ১০০ জন ইলেকট্রিশিয়ান অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য দেন এমইপি গ্রুপের ডিএসএম মোহাম্মদ জাফর, টেরিটোরি ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর, এস আলম ইলেকট্রনিকের স্বত্বাধিকারী মোহাম্মদ সালা উদ্দীন এবং ব্যবসায়ী নুরজ্জামান লিটনসহ অন্যান্য অতিথিরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা এমইপি গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা, পণ্যের গুণগত মান এবং বাজার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ইলেকট্রিশিয়ানদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার ও আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের মাঝে বিভিন্ন ধরনের কাজের উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করা হয়।

এ সময় ইলেকট্রিশিয়ানরা এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এমইপি গ্রুপের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here