খাগড়াছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে খাগড়াছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সকালে খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অফিসার্স ক্লাব হলরুমে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন ৫ বিএন’র পরিচালক মো. আমমার হোসেন বিভিএম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল, খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তছলিমা আক্তার, প্রশিক্ষক ফজলুল হক, উপজেলা প্রশিক্ষক মো. সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

জানা যায়, খাগড়াছড়ি সদর উপজেলায় ৪০৭ জন আনসার ও ভিডিপি সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া জেলার ৯টি উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও হিল ভিডিপিসহ মোট ৩ হাজার ৬১২ জন সদস্য ও সদস্যার মাঝে এসব উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here