মানিকগঞ্জে সেলফি পরিবহন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত

মানিকগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ / ছবি - এই বাংলা

​নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) বিকেলে মহাসড়কের তরা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আরিচাগামী সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক কেবিনের ভেতরে আটকা পড়েন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দুর্ঘটনার পর তরা ব্রিজ এলাকায় সাময়িকভাবে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বিশেষ যন্ত্রপাতির সাহায্যে ভ্যানের ক্ষতিগ্রস্ত অংশ কেটে চালককে উদ্ধার করেন।

আহত চালককে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও কাভার্ড ভ্যান রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here