জামালপুর প্রতিনিধি :
“শ্রমজীবী শ্রমিকই সমৃদ্ধশালী জাতি, সম্মিলিত শ্রম শক্তিই দেশ গড়ার হাতিয়ার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং- ময়মন-২১) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে স্থানীয় গেইটপাড় স্টেশন বাজার সংলগ্ন ইউনিয়নের প্রধান কার্যালয়ের সামনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা থাকলেও অনুপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়নের উপদেষ্টা ও শহর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, জামালপুর জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, ইউনিয়নের উপদেষ্টা মো. হানিফ উদ্দিন শেখ, গেটপাড় দোকান সমিতির সভাপতি মো. নুরল ইসলাম নিরল এবং দালান নির্মাণ শ্রমিক ইউনিয়নের দিকপাইত দক্ষিণ আঞ্চলিক শাখার সভাপতি মো. হায়দার আলী শেখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. রাশেদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, কোষাধ্যক্ষ মো. মাহফুজুর রহমান বাবু, সমাজকল্যাণ সম্পাদক মো. আলামিন, শ্রমিক নেতা মো. আনিস, মো. জিয়াউল, মো. ফিরোজ মিয়া, মো. সাইফুল ইসলাম মানিক, সিজানদা, মো. মিন্টু, মো. সুমনসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও নির্মাণ শ্রমিকরা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এই বাংলা/এমএস
টপিক

