মিরসরাই সমিতি ওমানের ৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

মিরসরাই সমিতি ওমানের আহবায়ক কমিটি গঠন / ছবি - এই বাংলা

মিরসরাই প্রতিনিধি :

ওমান প্রবাসী মিরসরাইবাসীদের নিয়ে গঠিত মানবিক সংগঠন মিরসরাই সমিতি ওমান-এর পুরোনো কমিটি বিলুপ্ত করে ৬ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) আল ফালাক রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মো. রেজাউল করিমকে আহ্বায়ক, মো. হাসান সাইফুর রহমান ভূঁইয়াকে যুগ্ম আহ্বায়ক এবং মো. নাজমুল হক পারভেজকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মনিরুল ইসলাম আসিফ, মো. আরিফ হোসাইন ও মো. বাবলু।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. নাজমুল হক পারভেজ জানান, আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী একটি সুন্দর ও সুশৃঙ্খল পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে আশা করা হচ্ছে।

সভায় মিরসরাই সমিতি ওমানের সাবেক সভাপতি মো. রিয়াদ (সিআইপি) এবং কার্যকর পরিষদের সদস্যসহ প্রবাসী মিরসরাইবাসী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here