ভাঙ্গুড়ায় আদিবাসী সমিতি ও ব্রেডের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

আদিবাসী সমিতি ও ব্রেডের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন / ছবি - এই বাংলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের খান মরিচ বিএম কলেজে আদিবাসী সমিতি ও ব্রেডের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।

“আজকের পদক্ষেপ, আগামী দিনের ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১১ মার্চ) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে “আমার প্রতিশ্রুতি, তার নিরাপত্তা” শীর্ষক একটি প্রতিশ্রুতি দেয়াল তৈরি করা হয়। ভাঙ্গুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. মাজেদা খাতুন প্রথমে প্রতিশ্রুতি লিখে দেয়াল তৈরির কাজ শুরু করেন। পরে অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত ও অঙ্গীকার সেখানে লিখে দেন।

এ সময় লাবণ্য সরকার ও ঋতু বসাক তাদের সাফল্যের গল্প তুলে ধরেন, যা উপস্থিত অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আলোর রানী সরকারের সভাপতিত্বে বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আদিবাসী নারী আরতি বসাক, ঋতু বসাক, আদিবাসী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত বসাক, ডা. দুলাল চন্দ্র সরকার এবং বিএম কলেজের শিক্ষক এম. জিল্লুর রহমান শিমুল নারীর অধিকার ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে বক্তব্য দেন।

পরে সাফল্যের গল্প শোনানো দুই নারীকে সম্মাননা উপহার সামগ্রী তুলে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. মাজেদা খাতুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি সমাজে নারীদের প্রতি বৈষম্যের নানা দিক তুলে ধরে নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটির সদস্য লাবণ্য সরকার। এ সময় ব্রেডের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আশিকুর রহমান, ব্রেডের আবুল কালাম আজাদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খ্রিস্টান এইড ও উইকেন বাংলাদেশের সহযোগিতায় ব্রেড এ কর্মসূচির আয়োজন করে।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here