বগুড়ার রাজাপুর ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার :

 

বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন-এ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ১১২ জন কার্ডধারী উপকারভোগীর মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন আবু বক্কর সিদ্দিক রেজা। অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মুনসুর রহমান

এ সময় আরও উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এ টি এম আল আমিন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভিডব্লিউবি কার্যক্রম অসহায় ও দুস্থ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের খাদ্য সহায়তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here