চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্যদের জন্য ইবনে সিনা ট্রাস্টের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা চুক্তি স্বাক্ষরিত

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের লক্ষ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্ট এবং চট্টগ্রাম প্রেস ক্লাব

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এর ফলে প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ইবনে সিনা ট্রাস্টের বিভিন্ন শাখায় চিকিৎসাসেবা গ্রহণে বিশেষ ছাড় পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আশরাফুল ইসলাম, চট্টগ্রাম শাখার ম্যানেজার (অ্যাডমিন) ও ইনচার্জ মো. শফিকুল ইসলাম এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) আসিফ নেওয়াজ। প্রেস ক্লাবের পক্ষে স্বাক্ষর করেন সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এর সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, সাধারণ সম্পাদক সালেহ নোমানসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

অনুষ্ঠানে মো. আশরাফুল ইসলাম বলেন, ইবনে সিনা ট্রাস্ট একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। লাভের চেয়ে সেবার বিষয়টিকেই প্রতিষ্ঠানটি বেশি গুরুত্ব দেয়। নতুন এই চুক্তির মাধ্যমে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা সহজে এবং কম খরচে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ইবনে সিনা ট্রাস্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের স্বাস্থ্যসেবার কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। জনকল্যাণমূলক কার্যক্রমে ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here