সাটুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা কার্ড বিতরণ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা-এ প্রথমবারের মতো ব্যতিক্রমী উদ্যোগে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা কার্ড বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন নাজমুন আরা সুলতানা

কাজী মোহাম্মদ অনিক ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন মৌমিতা গুহ ইভা, মো. মোশাররফ হোসেন, মুনিরুজ্জামান মুক্তি এবং মোহাম্মদ আমীর হামজা

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা উপকরণের সঙ্গে দেওয়া শুভেচ্ছা কার্ডের ধারণাটি অত্যন্ত প্রশংসনীয়। তিনি আসন্ন পরীক্ষার সময় চলমান বিশ্বকাপ ফুটবলের প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষার্থীদের রাত জেগে খেলা না দেখে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভাপতির বক্তব্যে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাটুরিয়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ হাজার ১২৩ জন এইচএসসি পরীক্ষার্থীকে এ উপহার দেওয়া হচ্ছে। তিনি বলেন, উপহারের চেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষার্থীদের প্রতি শুভকামনা ও উৎসাহ পৌঁছে দেওয়া। ভবিষ্যৎ গঠনের এই গুরুত্বপূর্ণ সময়ে পরীক্ষার্থীদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারা শিক্ষার্থীদের কাছেও শিক্ষা উপকরণ পৌঁছে দিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here