
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বভাগে শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রংপুরে অনুষ্ঠিত বিএনপি জোটের নির্বাচনী সমাবেশে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের জোট মনোনীত প্রার্থী, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীর হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ তুলে দেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।
সমাবেশে তারেক রহমান ডোমার–ডিমলার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বিশেষভাবে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।
মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী সমাবেশে বক্তৃতা দিয়ে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর রাজনীতির মূল শক্তি। তিনি নিয়মিত হাট-বাজার, গ্রাম ও মহল্লায় গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের দুঃখ-কষ্টের পাশে দাঁড়াচ্ছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রাজনীতি সংশ্লিষ্টরা জানান, ডোমার–ডিমলা এলাকায় মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী বর্তমানে জোটের একজন গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বিএনপি ও জোটভুক্ত দলের নেতাকর্মীরা তার পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী দীর্ঘদিন ধরে নীলফামারী-১ আসনের মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এর মধ্যে রয়েছে গরিব ও অসহায়দের জন্য নিজস্ব উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা, প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ, শীত মৌসুমে অসহায়দের জন্য শীতবস্ত্র বিতরণ, কোরবানির ঈদে দরিদ্র মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণসহ নানা মানবিক কার্যক্রম।
স্থানীয়রা জানান, এসব কার্যক্রমের মাধ্যমে মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী ডোমার–ডিমলা অঞ্চলের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
এই বাংলা/এমএস
টপিক
