নাটোরে স্বল্প মূল্যে মাংস ও ডিম বিক্রি কার্যক্রম শুরু

নাটোরে স্বল্প মূল্যে মাংস ও ডিম বিক্রি কার্যক্রম / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

 

নাটোরে সাধারণ মানুষের জন্য স্বল্প মূল্যে মাংস ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি চালু করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক আসমা শাহীন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

কর্মসূচির আওতায় একজন ক্রেতা সর্বোচ্চ এক কেজি মাংস এবং দুই হালি ডিম কিনতে পারবেন। নির্ধারিত মূল্যে প্রতি কেজি মাংস ৬৫০ টাকা এবং প্রতি হালি ডিম ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে। স্বল্প মূল্যে মাংস ও ডিম সংগ্রহ করতে সকাল থেকেই নির্ধারিত বিক্রয়স্থলে সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আয়োজকরা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here