নাটোরের সিংড়ায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তাদের বিক্ষোভ সমাবেশ

0
29
নাটোরের সিংড়ায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


সারাদেশের সরকারি কর্মকর্তাদের মতো নাটোরের সিংড়ায়ও পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২রা ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কোর্ট মাঠে গিয়ে সমাবেশে মিলিত হন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ঘন্টাব্যাপী অবস্থান ও বক্তব্য রাখেন। বক্তারা সরকারি পে-স্কেল বাস্তবায়নসহ কর্মচারীদের অন্যান্য দাবির প্রতি সরকারের মনোযোগের আহ্বান জানান।

বক্তৃতা দেন উপজেলা পরিষদের সিএ মোঃ মাহবুব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আছিয়া খাতুন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সারোয়ার হোসেন ও শফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের শাহ আলম এবং উপজেলা ভূমি অফিসের নাজির আবুল বাসার।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here