ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ডিমলার তিস্তা ব্যারেজ মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি পরিদর্শন করেছেন স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানস্থল সরেজমিনে পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
পরিদর্শনে অংশ নেন মাওলানা আব্দুল হালিম (সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব), মুহাম্মদ আব্দুর রশিদ (রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও সাবেক জেলা আমির), মাওলানা আব্দুর সাত্তার (নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির), আনোয়ার ইসলাম রাজু (লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী), মাওলানা আন্তাজুল ইসলাম (জেলা সেক্রেটারি), মাওলানা কাজী হাবিবুর রহমান (নায়েবে আমির, ডিমলা উপজেলা শাখা) এবং কাজী রোকনুজ্জামান বকুল (সেক্রেটারি, ডিমলা উপজেলা শাখা) সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় নেতারা জানান, আগমনের কর্মসূচি সুশৃঙ্খল ও সফল করতে মাঠ পরিষদ সার্বিক তদারকি চালাচ্ছে। তারা আশা প্রকাশ করেছেন, এই কার্যক্রম এলাকার জনগণের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। বিশেষভাবে তিস্তা পাড়ের অবহেলিত মানুষের জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বাংলা/এমএস
টপিক

