ডিমলায় জমি সংক্রান্ত বিরোধ: প্রতিপক্ষের অবৈধ দখল ও হুমকির অভিযোগ

0
119
ডিমলা শোভানগঞ্জ গ্রামে নিজের গাছ নিজে কেটে প্রতিপক্ষকে ফাঁসানোর পাঁতারা / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :


ডিমলার বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ বালাপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের কারণে রবিউল ইসলাম ও মজিবুল ইসলাম পরিবার দীর্ঘদিন ধরে শত্রুতা চালাচ্ছে। রবিউল ইসলামের পরিবার অভিযোগ করেছে, মজিবুল ইসলামের পক্ষ সোমবার (২৭ জানুয়ারি) তাদের ২০ শতক জমি অবৈধভাবে দখল করে বিভিন্ন রবি শস্য লাগিয়েছে।

জমির মালিক রবিউল ইসলাম স্থানীয় সংবাদকর্মীদের জানিয়েছেন, জমিটি তার পিতা ১৯৬১ সালে ক্রয় করেন এবং ২০১৫ সালের ১৬ অক্টোবর বিজ্ঞ আদালতে ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে ৩ নভেম্বর অবৈধ স্থাপনা ক্রোক করার জন্য পুলিশ ঘটনাস্থলে গেলে, মজিবুল ইসলাম ও পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে হামলার হুমকি প্রদান করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রবিউল ইসলাম জানান, মজিবুল ইসলাম তার পরিবারের উপর বিভিন্ন মিথ্যা মামলা দায়েরের হুমকিও দিচ্ছেন। এছাড়া তাদের বৃদ্ধা ৭৩ বছরের মা নির্জন ছাপড়াঘরে রাখার অভিযোগও ওঠেছে। ঘটনার কারণে পরিবার আতঙ্কে দিনযাপন করছে।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত মামলা এখনও নীলফামারী আদালতে চলমান রয়েছে এবং প্রতিপক্ষের অবৈধ দখল ও হুমকির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here