নকলায় কাঠের ভূষির বস্তায় লুকানো ১০৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩

নকলা (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের নকলা উপজেলায় অভিনব কায়দায় পাচারের সময় ১০৮ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে নকলা পৌরসভার গড়েরগাঁও মোড়ে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন— মো. রুহুল আমিন (৩৭), শফিকুল ইসলাম (১৯) ও নূর মোহাম্মদ (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল থেকে গড়েরগাঁও মোড়ে চেকপোস্ট বসায় নকলা থানা পুলিশ। দুপুরের দিকে নালিতাবাড়ী থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যান সন্দেহ হলে সেটিতে তল্লাশি চালানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তল্লাশির সময় পিকআপে থাকা কাঠের ভূষির বস্তার ভেতর কৌশলে লুকিয়ে রাখা ১০৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নকলা থানার এক কর্মকর্তা জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here