সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সাটুরিয়ায় নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সাটুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই শহীদ সাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওয়ালিউর রহমান এবং সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, এর তাৎপর্য এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আন্দোলনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে বিশেষ অবদান রাখা কয়েকজনকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচির সমাপনীতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর