সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার (জিও-এনজিও) মধ্যে সমন্বয় জোরদার এবং টেকসই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ঝালকাঠিতে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে জেলার বিভিন্ন এনজিওর প্রধান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন। অনুষ্ঠানে এনজিও সংস্থাগুলোর ভূমিকা ও সমন্বয় বিষয়ে মূল ধারণাপত্র উপস্থাপন করেন এডাব জেলা শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহম্মেদ কামাল।
এডাব জেলা শাখার সভাপতি মো. শাহ আলম খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার এবং সহ-সভাপতি জিয়াউল হাসান পলাশ।
বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই টেকসই উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। এ জন্য পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এডাব জেলা শাখার আয়োজিত এ সেমিনারে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৩০ জন এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।