মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগের মতবিনিময় সভা

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

আসন্ন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য বিভাগ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদা, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাসসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

কর্মকর্তারা বলেন, মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে নির্ধারিত নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করা এবং দেশের ইলিশসম্পদ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে প্রশাসন, গণমাধ্যম, জেলে ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন মৎস্য বিভাগের কর্মকর্তারা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর