সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

কাঁঠালিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৬ শতাধিক রোগীর সেবা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইয়ুথ রেডকেয়ার সোশাল অর্গানাইজেশনের আয়োজনে এবং বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।

আমুয়া ইয়ুথ রেডকেয়ার সোশাল অর্গানাইজেশনের সভাপতি মো. মেহেদী হাসান তুহিনের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হালিম।

এ সময় বক্তব্য দেন বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. অমি দত্ত, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ইউসুফ আলী খান, সহকারী অধ্যাপক লায়লা আরজু মান্দ বানু, শরীরচর্চা শিক্ষক মো. আ. জলিল খান এবং আয়োজক সংগঠনের সদস্য মো. ইমরান মোল্লা, মো. রিফাত মীরবহর, মো. গোলাম সরোয়ার রাফিদ, মো. নাঈম হোসেন, মো. রবিউল, সুমনা আক্তার, জ্যোতি খান, রোভার স্কাউট লিডার ফেরদৌস সিকদার, মো. মেহেদী সিকদার ও তনু আক্তার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আয়োজকরা জানান, ক্যাম্পে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ জন ছানি রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য নির্বাচন করে বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

ক্যাম্পে বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো খবর