জামায়াতের কর্মীরা যেন কোরআন ছুঁইয়ে ভোট চাইতে না পারে: হাবিবুর রহমান হাবিব

0
160
ঈশ্বরদীতে বিশাল কর্মী সমাবেশে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় বক্তব্য / ছবি - এই বাংলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের বোর্ডঘর মোড় এলাকায় অনুষ্ঠিত হয়েছে বিপুল কর্মী সমাবেশ। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে আয়োজিত এ সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, জামায়াতের নারী কর্মীরা যেন ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে কোরআন ছুঁইয়ে ভোট না চাইতে পারে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

হাবিব আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যক্তিগত নিরাপত্তা না ভেবে দেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং রণাঙ্গনে যুদ্ধ করে জেড ফোর্স গঠন করেন। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস যারা বিকৃত করে, যুদ্ধাপরাধে সহযোগিতা করেছে, তাদের বিচারের মুখোমুখি আনা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আগস্ট বিপ্লব ও ২০২৪ সালের রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করে বলেন, বাংলাদেশ ফের ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। একইসঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

সমাবেশ শেষে হাফেজ সুলাইমান হোসেনের পরিচালনায় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাস এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ওহিদুল ইসলাম মেম্বার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোখলেসুর রহমান বাবলু।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

এছাড়াও উপস্থিত ছিলেন— ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ।

সর্বমোট কয়েক হাজার নেতা–কর্মীর অংশগ্রহণে সমাবেশটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here