ঘিওরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

0
263
বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের মাতা ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে মানিকগঞ্জের ঘিওরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ দোয়া মাহফিলের আয়োজন করেন মানিকগঞ্জ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়নের প্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গবেষক ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

শুক্রবার (২৮ নভেম্বর) ঘিওর উপজেলা মডেল মসজিদে জুম্মার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বাবলুর সমর্থক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশের ডিএসবি শাখার কর্মকর্তারা, স্থানীয় সাংবাদিক এবং সাধারণ মুসল্লিরাও অংশ নেন।

মোনাজাতে ড. বাবলুর পিতা—১/১১-এর দুঃসময়ে বিএনপিকে টিকিয়ে রাখার “রক্ষাকর্তা কাণ্ডারি”, বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের আত্মার মাগফেরাত কামনাও করা হয়।

দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে জিলাপি বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here