গণভোট উপলক্ষে ঝালকাঠিতে গণমাধ্যমকর্মীদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0
134
ঝালকাঠিতে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট ২০২৬ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় ঝালকাঠির বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, গণভোট সংক্রান্ত তথ্য প্রচার, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের কাছে সঠিক নির্বাচনসংক্রান্ত তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here