কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
কুলাউড়া (মৌলভীবাজার) উপজেলা প্রতিনিধি: কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউনিয়নের গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক বাবু অনন্ত কুমার দেবনাথের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের প্রভাষক মোফাজ্জিল ইসলামের সঞ্চালনায় এবং কলেজের অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৃথিম পাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ।
বিদায়ী শিক্ষক অনন্ত কুমার দেবনাথ সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, “আজ আমার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ সময় এই প্রতিষ্ঠানে কাটিয়ে বিদায়ের ক্ষণে দাঁড়িয়ে আমি আবেগাপ্লুত। এখানকার প্রতিটি ক্লাসরুম ও আপনাদের ভালোবাসা আমার স্মৃতির পাতায় চিরকাল অম্লান থাকবে। আমি প্রিয় সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাই। তোমরা বড় হয়ে মানুষের মতো মানুষ হও—এটাই আমার কামনা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজভাগ স্কুল ও কলেজের সাবেক শিক্ষক আকিদ্দছ আলী, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু এবং প্রাক্তন শিক্ষার্থী নাহিদা আক্তার, সুয়েজ আহমদ নয়ন, ইসমাইল হুসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী তানজিলা ইসলাম মানপত্র পাঠ করেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ফয়জুল হক, সাংবাদিক ময়জুল ইসলাম, কলেজ গভর্নিং বডির সদস্য, কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
এই বাংলা/এমএস
টপিক

