খালেদা জিয়া গণতন্ত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবেন: অ্যাডভোকেট দুলু

0
519
জাঠিয়ান দারুস সালাম হাফিজিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য মরহুম ফরিদুল ইসলাম দিলুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দুলু / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতদিন বাংলাদেশ ও বাংলা ভাষা থাকবে, ততদিন বেগম খালেদা জিয়ার নাম দেশের গণতন্ত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তার অবদান কখনোই মুছে যাওয়ার নয়।

বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলার ৫ নম্বর বড় হরিশপুর ইউনিয়নের জাঠিয়ান দারুস সালাম হাফিজিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য মরহুম ফরিদুল ইসলাম দিলুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অ্যাডভোকেট দুলু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের মানুষের কল্যাণে নিবেদিত একজন আপোষহীন নেত্রী। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি কখনো আপোষ করেননি। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি সেই আপোষহীন অবস্থানেই অটল ছিলেন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম, বড় হরিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক মাহাতাব আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রশিদ চঞ্চলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে মরহুম ফরিদুল ইসলাম দিলুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায়ও প্রার্থনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here